Class 8 English Blossom Revision Lesson provides complete WBBSE solutions with step-by-step answers. Ideal for exercises, homework, and exam preparation. Easy-to-understand guide for quick learning and better scores.
নতুন শিক্ষাবর্ষে (২০২৬ – ২০২৭) যারা ক্লাস সেভেন থেকে ক্লাস এইটে উঠেছে, তাদের জন্য ক্লাস এইটের ব্লসম ইংরেজি টেক্সটবুকের লেসন ১-এর আগে একটি রিভিশন লেসন দেওয়া হয়েছে। এই লেসনে ক্লাস সেভেনে শেখা সমস্ত গ্রামার ও অন্যান্য বিষয়গুলো পুনরায় আলোচনা করা হয়েছে। আজকের এই পোস্টে সেই রিভিশন লেসনের সমস্ত উত্তর দেওয়া হয়েছে ব্যাখ্যা এবং বাংলার অর্থসহ। এতে তোমরা বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবে, নিজেরা প্র্যাকটিস করতে পারবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে পারবে।
Activity 1
Underline the participle adjectives in the following sentences: (নিচের বাক্যগুলিতে থাকা participle adjective-গুলোকে দাগ দাও।)
(a) The painted house looks beautiful. (রঙ করা বাড়িটি সুন্দর দেখাচ্ছে।)
Ans: painted (রঙ করা)
(b) A barking dog seldom bites. (ঘেউ ঘেউ করা কুকুর খুব কমই কামড়ায়।)
Ans: barking (ঘেউ ঘেউ করা)
(c) They submitted a written answer. (তারা লিখিত উত্তর জমা দিয়েছে।)
Ans: written (লিখিত)
(d) The tattered shirt was lying in the mud. (ছেঁড়া জামাটি কাদায় পড়ে ছিল।)
Ans: tattered (ছেঁড়া )
(e) The creaking sound of the door awakened the baby. (দরজার কড়কড়ে শব্দে শিশুটি জেগে উঠল।)
Ans: creaking (কড়কড়ে)
| When a word formed from a verb works like an adjective, it is called a participle adjective. If the verb has “-ing,” it is called a present participle. If the verb has “-ed”, “-en” (or the third form), it is called a past participle. These participles are used in a sentence to describe a noun. (যখন কোনো ক্রিয়া (verb) থেকে তৈরি শব্দ বিশেষণের মতো কাজ করে, তখন তাকে participle adjective বলা হয়। যদি ক্রিয়ার সাথে “-ing” যুক্ত থাকে, তাকে present participle বলে। আর যদি “-ed”, “-en” (অথবা verb-এর তৃতীয় রূপ) যুক্ত থাকে, তাকে past participle বলে। এই participle গুলো বাক্যে কোনো noun-কে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।) |
Activity 2
Fill in the blanks with suitable articles or prepositions: (উপযুক্ত article বা preposition দিয়ে শূন্যস্থান পূরণ কর।)
Once ___________ poor weaver lived ___________ a village. He was well-known as ___________ artist. His beautiful designs ___________ cloth were much appreciated. The weaver earned his livelihood ___________ working hard all day.
Ans: Once, a poor weaver lived in a village. He was well-known as an artist. His beautiful designs on cloth were much appreciated. The weaver earned his livelihood by working hard all day.
(একসময় এক দরিদ্র তাঁতি একটি গ্রামে বাস করত। তিনি একজন শিল্পী হিসেবে খুব পরিচিত ছিলেন। কাপড়ের উপর তাঁর সুন্দর নকশাগুলি সবাই খুব প্রশংসা করত। সারাদিন কঠোর পরিশ্রম করে সেই তাঁতি তাঁর জীবিকা নির্বাহ করত।)
Activity 3 (a)
Identify the adverbs in each set. Put a tick mark (✓) on the adverb: (প্রতিটি সেটে থাকা ক্রিয়া বিশেষণ (adverb) চিহ্নিত কর। Adverb-এর উপর টিক চিহ্ন (✓) দাও।)
(i) tall/sweetly/child/run
Ans: sweetly (মিষ্টিভাবে)
(ii) wait/walk/slowly/full
Ans: slowly (ধীরে ধীরে)
(iii) happy/friendship/wise/quietly
Ans: quietly (শান্তভাবে)
(iv) tomorrow/evening/careful/look
Ans: tomorrow (আগামীকাল)
(v) make/here/incident/quick
Ans: here (এখানে)
Activity 3 (b)
Classify the underlined adverbs according to their functions in the chart given below: (নিচের ছকে দাগ দেওয়া ক্রিয়া বিশেষণগুলোকে তাদের কাজ বা প্রকার অনুযায়ী শ্রেণীবদ্ধ কর।)
(i) It is a good habit to rise early.
(ii) He often comes to our house,
(iii) The nightingale sings sweetly.
(iv) My pet dog follows me everywhere
Ans:
Functions of Adverbs (কাজ অনুযায়ী ক্রিয়া বিশেষণ গুলি)
| manner | time | place | frequency |
| sweetly (মধুরভাবে) | early (তাড়াতাড়ি) | everywhere (সর্বত্র) | often (প্রায় ) |
Activity 4
Choose the correct alternative from the verbs given in brackets and fill in the blanks: (বন্ধনীর মধ্যে দেওয়া ক্রিয়াগুলির মধ্য থেকে সঠিকটি উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ কর।)
(a) I __________ a book now. (read/am reading/was reading)
Ans: I am reading a book now. (আমি এখন একটি বই পড়ছি।)
(b) Tintin __________ home just now. (is returning/was returning/has returned)
Ans: Tintin is returning home just now. (টিনটিন এইমাত্র বাড়ি ফিরছে।)
(c) When we reached the hall, the film __________ (starts/started/had started).
Ans: When we reached the hall, the film had started. (আমরা হলে পৌঁছানোর সময় সিনেমাটি শুরু হয়ে গিয়েছিল।)
(d) The young man boarded the bus while it __________ (is moving/was moving/had moved).
Ans: The young man boarded the bus while it was moving. (বাসটি চলতে থাকা অবস্থায় যুবকটি বাসে উঠেছিল।)
(e) The Satabdi Express __________ Puri at the scheduled time, yet it failed to reach Howrah on time. (is leaving/ has left/ had left)
Ans: The Satabdi Express had left Puri at the scheduled time, yet it failed to reach Howrah on time. (শতাব্দী এক্সপ্রেস নির্ধারিত সময়ে পুরী ছেড়ে গিয়েছিল, তবুও তা সময়মতো হাওড়ায় পৌঁছাতে পারেনি।)
Activity 5 (a)
Write the positive, comparative, and superlative forms of the adjectives and fill in the chart given below: (বিশেষণগুলোর positive, comparative ও superlative রূপ লিখে নিচের দেওয়া ছকটি পূরণ কর।)
| Positive | Comparative | Superlative |
| large (বৃহৎ) | larger (বৃহত্তর) | largest (বৃহত্তম) |
| beautiful (সুন্দর) | more beautiful (সুন্দরতর) | Most beautiful (সুন্দরতম) |
| good (ভাল) | better (ভালতর) | best (ভালতম) |
Activity 5(b)
Fill in the blanks with the given adjectives in their proper degree: (দেওয়া বিশেষণগুলো তাদের সঠিক degree-তে বসিয়ে শূন্যস্থান পূরণ কর।)
(i) No other mountain peak is so ____________ (high) as Everest.
Ans: No other mountain peak is so high as Everest. (এভারেস্টের মতো এত উঁচু আর কোনো পর্বতশৃঙ্গ নেই।)
(ii) Darjeeling is ____________ (cool) than Lava.
Ans: Darjeeling is cooler than Lava. (লাভার তুলনায় দার্জিলিং বেশি শীতল।)
(iii) Rashmi is the, ___________ (tall) girl in the class.
Ans: Rashmi is the tallest girl in the class. (রশ্মি ক্লাসের সবচেয়ে লম্বা মেয়ে।)
(iv) Very few Indian cities are as, ____________ (big) as Kolkata.
Ans: Very few Indian cities are as big as Kolkata. (খুব কম ভারতীয় শহরই কলকাতার মতো এত বড়।)
(v) The Rajdhani Express runs, ____________ (fast) than most other Indian trains.
Ans: The Rajdhani Express runs faster than most other Indian trains. (রাজধানী এক্সপ্রেস ভারতের বেশিরভাগ ট্রেনের তুলনায় দ্রুত চলে।)
Activity 6
Fill in the blanks with the appropriate modals given in the list below:
(a) We __________ help the poor and the needy.
Ans: We should help the poor and the needy. (আমাদের গরিব ও অভাবী মানুষদের সাহায্য করা উচিত।)
(b) __________ God bless you!
Ans: May God bless you! (ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন!)
(c) You __________ hurry up or you will be late.
Ans: You must hurry up or you will be late. (তোমাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, নইলে দেরি হয়ে যাবে।)
(d) __________ there be life on Mars?
Ans: Can there be life on Mars? (মঙ্গল গ্রহে কি জীবন থাকতে পারে?)
(e) I __________ be thirteen next month.
Ans: I will be thirteen next month. (আমি আগামী মাসে তেরো বছর বয়সী হব।)
| modals: | may, will, should, can, must |
Activity 7
The words in brackets are homophones. Choose the correct option and fill in the blanks: (বন্ধনীর মধ্যে দেওয়া শব্দগুলো সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ কর।)
(a) _______ are two coconut trees in _______ garden. (there/their)
Ans: There are two coconut trees in their garden. (তাদের বাগানে দুটি নারকেল গাছ আছে।)
(b) Last Sunday, I _______ Munni at the bus-stop. She is my close _______ (mate/met)
Ans: Last Sunday, I met Munni at the bus-stop. She is my close mate. (গত রবিবার আমি বাসস্টপে মুন্নির সঙ্গে দেখা করেছিলাম। সে আমার ঘনিষ্ঠ বন্ধু।)
(c) I _______ why you often, _______ about in the woods. (wander/wonder)
Ans: I wonder why you often wander about in the woods. (আমি ভাবি, তুমি কেন প্রায়ই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াও।)
(d) My mother is _______ weak, _______ walk. (to/too)
Ans: My mother is too weak to walk. (আমার মা হাঁটার জন্য খুবই দুর্বল।)
(e) The little _______ has _______ this bouquet. (made/maid)
Ans: The little maid has made this bouquet. (ছোট গৃহপরিচারিকাটি এই তোড়াটি বানিয়েছে।)
Activity 8
Solve the crossword puzzle with the help of the given cues: (প্রদত্ত সূত্রের সাহায্যে ক্রসওয়ার্ড সমাধান করো:)
Across (আড়াআড়ি):
1: hobby of collecting postage stamps (ডাকটিকিট সংগ্রহ করার শখ)
2: study of stars and planets (নক্ষত্র ও গ্রহের অধ্যয়ন)
Down (উলম্ব):
3: house where books are kept and read (এমন একটি স্থান যেখানে বই রাখা হয় এবং পড়া হয় )
4: a person who makes pots (মাটির পাত্র বানানো ব্যক্তি)

Activity 9(a)
Match the words in column ‘A’ with their synonyms in column ‘B’: (কলাম ‘A’-র শব্দগুলোকে কলাম ‘B’-র সমার্থক শব্দগুলোর সঙ্গে মিলাও।)
| A | B |
| (i) castle (দুর্গ) | Ans: (c) fort (দুর্গ) |
| (ii) rustic (গ্রাম্য) | Ans: (e) rural (গ্রাম্য) |
| (iii) savage (বন্য/বর্বর) | Ans: (a) wild (বন্য/বর্বর) |
| (iv) blossom (ফুল) | Ans: (b) flower (ফুল) |
| (v) weary (ক্লান্ত) | Ans: (d) tired (ক্লান্ত) |
Activity 9(b)
Make sentences with the words given in column ‘A’ of Activity 9(a) (অ্যাক্টিভিটি ৯(ক)-এর ‘A’ কলামে দেওয়া শব্দগুলো দিয়ে বাক্য তৈরি কর।)
Ans:
(i) Castle: The king lived in a strong castle. (দুর্গ: রাজা একটি শক্তিশালী দুর্গে বাস করতেন।)
(ii) Rustic: We enjoyed the rustic beauty of the village. (গ্রাম্য: আমরা গ্রামের স্বাভাবিক/গ্রাম্য সৌন্দর্য উপভোগ করেছিলাম।)
(iii) Savage: The savage animal ran into the forest. (বন্য/বর্বর: বন্য প্রাণীটি জঙ্গলের ভেতরে দৌড়ে চলে গেল।)
(iv) Blossom: The flowers blossom in spring. (ফুল: বসন্তকালে ফুলগুলো ফোটে।)
(v) Weary: After a long journey, I felt very weary. ((ক্লান্ত: দীর্ঘ যাত্রার পর আমি খুব ক্লান্ত অনুভব করেছিলাম।)
Activity 9(c)
Add prefix or suffix to the following words to form opposites: (নিচের শব্দগুলোর সঙ্গে উপযুক্ত prefix বা suffix বা প্রত্যয় যোগ করে বিপরীত শব্দ তৈরি কর।)
secure, patient, hope, appear, bound
Ans:
secure → insecure
(নিরাপদ → অনিরাপদ)
patient → impatient
(ধৈর্যশীল → অধৈর্য)
hope → hopeless
(আশা → আশাহীন)
appear → disappear
(দেখা দেওয়া → অদৃশ্য হওয়া)
bound → unbound
(বাঁধা → অবাধ / বাঁধনমুক্ত)
Let’s talk:
Suppose you have been selected to represent your school in a district-level sports event. Describe your feelings to the class. (ধরো, তুমি জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় তোমার স্কুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছ। ক্লাসের সামনে তোমার অনুভূতিগুলি বর্ণনা কর।)
Ans:
I feel extremely happy and proud to be selected to represent my school in a district-level sports event. It is a great honour and a dream come true for me. When I heard the news, I felt excited and confident at the same time. I am grateful to my teachers, coach, and friends who always encouraged me and helped me improve my skills. This opportunity motivates me to work harder and stay disciplined. I promise to practice regularly and give my best performance. I will try to uphold the name of my school and make everyone proud of me.
আমি জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আমার স্কুলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান এবং স্বপ্ন পূরণের মতো। খবরটি শোনার পর আমি একসঙ্গে উত্তেজিত ও আত্মবিশ্বাসী অনুভব করেছি। আমার শিক্ষক, কোচ এবং বন্ধুদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাঁরা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন এবং আমার দক্ষতা উন্নত করতে সাহায্য করেছেন। এই সুযোগ আমাকে আরও পরিশ্রমী ও নিয়মানুবর্তী হতে অনুপ্রাণিত করে। আমি নিয়মিত অনুশীলন করার এবং আমার সেরা পারফরম্যান্স দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আমার স্কুলের নাম উজ্জ্বল করতে এবং সবাইকে গর্বিত করার চেষ্টা করব।
Let’s do:
Activity 10
Write a paragraph in about seventy words on the famous Bengali writer Bibhutibhusan Bandyopadhyay. Use the following hints: (ইঙ্গিতগুলো ব্যবহার করে প্রায় সত্তর শব্দে বিখ্যাত বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ।)
Hints: born on 12th September 1894, father Mahananda Bandyopadhyay and mother Mrinalini Devi-early education at Bangaon High School-intermediate and graduation from Ripon College, now known as Surendranath College of Kolkata-worked as Headmaster at Jangipara High School and later at Harinavi Anglo-Sanskrit Institution-famous novels are Pather Panchali, Aparajito, Aranyak, Debjan, Icchamati, Chander Pahar etc.-died on 1st November, 1950
ইঙ্গিতসমূহ: ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন; পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম মৃণালিনী দেবী; বঙ্গাঁও হাই স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন; কলকাতার রিপন কলেজ (বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ) থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ করেন; জঙ্গিপাড়া হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন এবং পরে হরিনাভি অ্যাংলো-সংস্কৃত ইনস্টিটিউশনে কর্মরত ছিলেন; তাঁর বিখ্যাত উপন্যাসগুলি হলো পথের পাঁচালি, অপরা
Ans:
Bibhutibhusan Bandyopadhyay (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
Bibhutibhusan Bandyopadhyay was a famous Bengali writer. He was born on 12th September 1894. His father was Mahananda Bandyopadhyay, and his mother was Mrinalini Devi. He spent his childhood in a village and loved nature deeply. He received his early education at Bangaon High School. He completed his intermediate and graduation from Ripon College, which is now called Surendranath College, Kolkata. He worked as a teacher and later became the Headmaster of Jangipara High School. He also worked at Harinavi Anglo-Sanskrit Institution. His famous novels include Pather Panchali, Aparajito, Aranyak, Debjan, Icchamati, and Chander Pahar. His writings show village life and human emotions beautifully. He died on 1st November 1950.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি লেখক। তিনি ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ছিল মৃণালিনী দেবী। তিনি শৈশবকাল গ্রামে কাটিয়েছিলেন এবং প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি বঙ্গাঁও হাই স্কুল থেকে তাঁর প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি রিপন কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ করেন, যা বর্তমানে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত। তিনি শিক্ষক হিসেবে কাজ করেছিলেন এবং পরে জঙ্গিপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক হন। তিনি হরিনাভি অ্যাংলো-সংস্কৃত ইনস্টিটিউশনেও কাজ করেছিলেন। তাঁর বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে পথের পাঁচালি, অপরাজিত, আরন্যক, দেবজান, ইচ্ছামতী এবং চাঁদের পাহাড়। তাঁর লেখায় গ্রামজীবন ও মানবিক আবেগ অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি ১৯৫০ সালের ১লা নভেম্বর প্রয়াত হন।





